• রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

কমরেড মাওয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

  আন্দোলন প্রতিবেদন  

শনিবার, ৩ অক্টোবর ২০২৬  |  অনলাইন সংস্করণ

ঢাকা : ৯ সেপ্টেম্বর ২০২৬ ছিল চীনে নয়াগণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক সর্বহারা শ্রেণির মহান নেতা ও শিক্ষক কমরেড মাওসেতুঙ-এর ৫০তম মৃত্যুবার্ষিকী। এই দিবস যথাযোগ্য মর্যদায় পালনের জন্য মালেমা আদর্শে বিশ্বাসী সংগঠন ও ব্যক্তিবর্গকে নিয়ে “কমরেড মাও সে-তুঙ-এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটি” গঠন করা হয়। এই কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্ত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে লাল পতাকা মিছিলের আয়োজন করা হয়। এছাড়া একটি পোস্টার সারাদেশে প্রচার করা হয়।

লাল পতাকা মিছিল টিএসসির পায়রা চত্ত্বর থেকে শুরু করে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। কমরেড মাও সে-তুঙ এর ছবিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূল আলোচনাসভা শুরু হয়। মাওবাদী কবি ক. হাসান ফকরীর সভাপতিত্বে কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণশিল্পী গানের দল গান পরিবেশন করে।

বক্তাগণ কমরেড মাও সে-তুঙের বিপ্লবী জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বিপ্লবের বিজ্ঞান মালেমার আদর্শে সজ্জিত হয়ে সমাজতন্ত্র-কমিউনিজমের লক্ষ্যে নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল করার সংগ্রাম বেগবানের প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম : ১১ই সেপ্টেম্বর’২৬, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বিপ্লবী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কমরেড মাও সে-তুঙয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে একটি সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নগরের এস. রহমান হলে।

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ক. ইবাদের সঞ্চালনায় এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন, চট্টগ্রাম শাখার সভাপতি ক. রাকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জাতীয় কমিটির সভাপতি এবং চট্টগ্রাম শাখা নেতৃবৃন্দ ও অতিথীবৃন্দ। আলোচনা সভায় “মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী পথ : বাংলাদেশের বিপ্লবের বিশেষ বৈশিষ্ট্য” শিরোনামের সিম্পোজিয়াম পেপার ও সিম্পোজিয়াম ঘোষণা পাঠ করা হয়।

রাজশাহী : ৯ সেপ্টেম্বর’২৬ ক. মাও সে-তুঙ এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাল পতাকা সজ্জিত র‍্যালী ও পথসভার আয়োজন করা হয়। এবং ১১ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাটে লাল পতাকা সজ্জিত র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বিপ্লবী শ্রমিক আন্দোলন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, কৃষক মুক্তি সংগ্রাম এবং বিপ্লবী নারী মুক্তির নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন।

রাজবাড়ী : ১১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাচুরিয়া রেল স্টেশনে কমরেড মাও সে-তুঙ এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজবাড়ী শাখার সহ-সভাপতি ইসহাক সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক আন্দোলন ও কৃষক মুক্তি সংগ্রামের জেলা শাখার নেতৃবৃন্দ।

খুলনা : ১১ই সেপ্টেম্বর ২০২৬ বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন’র উদ্যোগে বিশ্ব সর্বহারা শ্রেণির মহান নেতা কমরেড মাও সে-তুঙয়ের ৫০তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করা হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতৃবৃন্দ বিপ্লবের বিজ্ঞান মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের আদর্শ ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন।

ফুলবাড়ী : কমরেড মাও সে-তুঙয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ফুলবাড়ী অঞ্চল শাখার উদ্যোগে দিনাজপুর জেলার ফুলবাড়ীর মাদিলা হাট বাজার, সূর্য পাড়া মোড়ে যথাক্রমে বাজারসভা ও পথসভা অনুষ্ঠিত হয়। 

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র